বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন : এরশাদ
ছবি-ফাইল
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন।
সোমবার সকালে এরশাদের বারিধারার বাসভবনে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদানকালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি। এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না’।
জাপা চেয়ারম্যান বলেন, ‘সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবারও জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়’।
উল্লেখ্য এটিএম আলমগীর কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে ৫ম ও ৬ষ্ঠ সংসদে বিএনপি দলীয় এমপি ছিলেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস-চেয়ারম্যান এইচ.এম.এন. শফিকুর রহমান প্রমুখ।
এইউএ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী