বৈধদের তালিকা প্রকাশে বাদ পড়ছেন অনেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে ১১মে এর মধ্যে ২৮ বছরের অধিক বয়সের পদপ্রত্যাশীদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আর চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে পদপ্রত্যাশী বৈধ প্রার্থীদের তালিকা।

শুক্রবার রাতে সংগঠনে ২৯তম কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, নির্বাচন কমিশনার নওশাদ উদ্দিন সুজন ও সাকিব হাসান সুইম।

এর আগে শুক্রবার বিকেলে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় সংগঠনের নেতা নির্বাচনে ২৮ বছর নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগে নেতৃত্ব নির্বচনে বয়স ২৭। কিন্তু বর্তমান কমিটি ইতোমধ্যে ৯ মাস অতিক্রম করেছে। তাই আমি চাই না কেউ যেন বঞ্চিত হোক। বয়স এক বছর গ্রেজ দিচ্ছি। ২৮ বছর নির্ধারণ করা হলো।

বৈধ প্রার্থীদের তালিকা থেকে জানা গেছে, সভাপতি প্রার্থী ৬৬ জন। সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৯ জন। এদের মধ্যে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদেই আবেদন করেছেন।

এদিকে এক নোটিশে বাদ পড়া পদপ্রত্যাশীদের কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে মনোনয়ন ফরমের অনুলিপি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমইউ/এএইচ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি