স্যাটেলাইট উৎক্ষেপণ হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ সফল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয় মিছিল।
একইসঙ্গে আগামীকাল ছাত্রলীগের সব ইউনিটে আনন্দ মিছিলের নির্দেশ দিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। রোববার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল শুরু হবে।
ছাত্রলীগের সম্মেলনের সমাপ্তি দিনে ছাত্রলীগ সভাপতি এ ঘোষণা দেন।
কমিটির বিষয়ে সোহাগ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মাননীয় নেত্রী। আমরা যে কোনো সময় নেত্রীর কথা আপনাদের জানিয়ে দেব।
এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, কমিটি জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শিগগিরই মাননীয় নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো দু-একদিন সময়ও লাগতে পারে কমিটি ঘোষণা আসতে।
এমএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি