রমজানে বিএনপির ইফতার সূচি
পবিত্র রমজানে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে বলেন, দলের পক্ষ থেকে তিনটি ইফতার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে দুটি রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এবারও এতিম আলেমদের সঙ্গে রোজার প্রথম দিন এবং ১৯ মে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ দুটি প্রোগ্রাম লেডিস ক্লাবে হবে। ২০ মে কূটনীতিকদের সম্মানে গুলশান-২ ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।
কেএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি