এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা
এতিম এবং আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে রমজানের প্রথম দিন (শুক্রবার) ইফতার করবেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জাগো নিউজকে বলেন, রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে প্রথম রোজার ইফতারের আয়োজন করা হয়েছে।
এতিম এবং আলেম-ওলামাদের সম্মানে এই ইফতার মাহফিলে দলের জ্যেষ্ঠ নেতারা থাকবেন বলে জানান তিনি।
এদিকে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ (বৃহস্পতিবার) বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে চার জ্যেষ্ঠ আইনজীবী সাক্ষাৎ করেন। এ সময় তাদের কাছে তার এই শুভেচ্ছা ও দোয়া কামনার কথা জানান খালেদা জিয়া।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি