সেলিমা-শিরিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি
রাজধানীর মুগদা থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখ্যযোগ্য অভিযুক্তরা হলেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।
জেএ/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি