মাঠে নামলে বিজয় আসবেই : শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রমজানে যেভাবে ত্যাগ স্বীকার করেন সেভাবে যদি দলের জন্য ত্যাগ স্বীকার করে প্রয়োজনের সময় মাঠে নামেন তাহলে বিজয় আসবেই।
শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘গোল্ডেন প্লেট’ হোটেলে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এ মাহফিলের আয়োজন করে।
শাহজাহান বলেন, রমজান থেকে শিক্ষা নিয়ে আগামীতে দলের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকুন। দল আপনাদের ত্যাগের মূল্যায়ন করবে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইনের সঞ্চালনায় ও সভাপতি এম এ কালামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, সদস্য অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ/কেএইচ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি