৭ ধারা বাদ দিয়ে বিএনপি নিজেই খাদের কিনারে : কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্তদের জায়গা করে দিয়ে বিএনপি নিজেই খাদের কিনারে আছে। এই ৭ ধারা বাদ দেয়ায় বিএনপি শুধু দেশের মধ্যে নয় বিদেশিদেরও কাছে সমালোচনার সম্মুখীন হচ্ছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় SDG -এর লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনও মাদকের বিরুদ্ধে কথা বলে না। তারা শুধু সরকারের সমালোচনা করে। সারা দেশে যখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে তখন সবাই খুশি। সবাই এ অভিযানের সুনাম করছে। শুধু বিএনপি নামক রাজনৈতিক দলটি খুশি না।
এফএইচএস/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি