খাবার অার ফুল নিয়ে কারাগারে খালেদার স্বজনরা
দলীয় নেতারা সুযোগ না পেলেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার স্বজনরা। শনিবার দুপুর সোয়া দুইটার দিকে খালেদার ২০ স্বজনকে কারাগারে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে খালেদা জিয়ার ভাই-ভাবি এবং আত্নীয়স্বজন রয়েছেন।
তিনটি গাড়িতে করে তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কে যান। পরে ফুল ও খাবার নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করেন।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কারা ফটক থেকে ফিরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কারাগারে খালেদা জিয়া সঙ্গে সাক্ষাতের পূর্বানুমতি না থাকায় তাদেরকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি।
কেএইচ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি