নির্বাচনে অংশ নেব না, তবে…
ছবি-ফাইল
দলের প্রয়োজনে আবারও সংসদ নির্বাচনে যাবেন বলে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও এর আগে আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দেন তিনি।
সোমবার সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় ফের নির্বাচন করার কথা জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন >> অবসর নেয়ার চিন্তা মুহিতের
মন্ত্রী বলেন, ‘আমি সিলেটে ঈদ করলাম, জামাতগুলো আনডিস্টার্ব হয়েছে। ওইদিনই ঢাকায় আসলাম, এখানেও দেখলাম আবহাওয়া ভালো। আই থিংক, মোটামুটিভাবে এটা খুশির ঈদই ছিল।’
এবার তো নির্বাচনী বছর, এলাকায় নির্বাচনী আমেজ কেমন দেখলেন- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনী হইচই তেমন নেই। আশা করছি এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন।’
‘আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন; তারা যতকিছুই বলেন না কেন- এবার নির্বাচন না করলে এ পার্টি আর থাকবে না।’
আপনি বলেছিলেন আর নির্বাচনে অংশ নেবেন না। তবে তো এলাকায় এবারের ঈদ অন্যরকম ছিল- জানতে চাইলে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, ‘এখনও সেই অবস্থানে আছি, তবে দলের প্রয়োজনে আমি নির্বাচনে যাব। আমি বলেছি, আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনে, অপজিশনে যদি এরশাদ সাহেব প্রার্থী হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অফকোর্স আই উইল কনটেস্ট।’
প্রার্থী হিসেবে আপনার বিপরীতে কাকে যোগ্য মনে করছেন- জনতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে এরশাদ বিশেষভাবে পপুলার, কারণ ওনার সময় সিলেটে অনেক কিছু হয়েছে। আই থিংক হি ইজ মোর পপুলার দেন বেগম জিয়া।’
আরএমএম/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি