গুলশানে ২০ দলের শীর্ষ নেতাদের বৈঠক বুধবার
আগামীকাল বুধবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওইদিন বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের অন্যতম শরিক ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন, জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, আগামী নির্বাচনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় এ বৈঠকে ঠিক করা হবে বলে জানান তিনি।
কেএইচ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল