পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন থেকে পালাতে চায়
ফাইল ছবি
পরাজয় নিশ্চিত জেনে আগামী নির্বাচন থেকে বিএনপি পালাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো দয়া করে নির্বাচন থেকে পালানোর পথ খুঁজবেন না। বিএনপিকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবার নির্বাচন থেকে পালালে দেশ থেকেও পালিয়ে যেতে হতে পারে।
হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক বলেছেন। খালেদা জিয়া সন্ত্রাস, দুর্নীতি আর ঘৃণার প্রতীক। তিনি রাজনীতির কারণে জেলে যাননি। তিনি দুর্নীতির কারণে জেলে রয়েছেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যে অর্জন, দেশের যে অগ্রযাত্রা তা অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের অর্জনগুলো যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে তাদের গায়ের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা দাবি উপস্থাপন করছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা আকতার হোসেন, অরুণ সরকার রানা প্রমুখ।
এইউএ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি