উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে বিজয়ী করতে হবে : নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ।
শনিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাসিম।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ বক্তব্য রাখেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দলটির প্রতিষ্ঠার স্বপ্নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই উন্নয়নশীল বাংলাদেশে উন্নীত হয়েছে। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। বাংলাদেশের সফলতা আজ বিশ্ব নেতাদের কাছে প্রতিমুহূর্তের আলোচনার বিষয়।
এফএইচএস/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি