বরিশালে সরোয়ার, রাজশাহীতে বিএনপির প্রার্থী বুলবুল
দুই সিটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বরিশালের সাবেক মেয়র দলের যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম ঘোষণা করেন। সিলেটের প্রার্থীর নাম আগামীকাল ঘোষণা করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট পেপার পরিবর্তনের আশঙ্কা করে বিএনপি মহাসচিব বলেন, গাজীপুর সিটি নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস। তা দেখেই পরবর্তী তিন সিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।
২৬ জুনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনকে যাবতীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ন্যূনতম ফেয়ার ইলেকশন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপি জয়লাভ করবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
কেএইচ/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি