ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দল
ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। আগামীকাল মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলবেন বলে জানা গেছে।
এইচএস/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী