গাজীপুরের নির্বাচন নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বুধবার
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে রাজধানীর গুলশানে বুধবার সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন হবে।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বক্তব্য দেবেন। জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
কেএইচ/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি