খালেদার মুক্তির দাবিতে বিএনপির ঝটিকা মিছিল
রাজধানীর গুলশান-বনানী এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। রোববার সকাল পৌনে আটটার দিকে মিছিলটি বের করা হয়।
মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ-মিছিলটি বনানী বাজার থেকে শুরু হয়ে গুলশান ১ নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে রিজভী বলেন, ‘সকালে আমরা বিক্ষোভ-মিছিল করেছি। তবে এটা পূর্বঘোষিত কোনো কর্মসূচি নয়। চেয়ারপারসনের মুক্তির জন্য যেকোনো সময় যেকোনো স্থানে বিক্ষোভ করতে পারি। এতে কর্মসূচির প্রয়োজন হয় না।’
তিনি আরও বলেন, ‘আমিতো অনেকটা বন্দি অবস্থায় আছি। কাউকে বলে কয়ে কোথাও যাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই তখনই মিছিল করে আবার অফিসে চলে আসি।’
কেএইচ/এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী