ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সন্ধ্যা ৬টায় গণভবনে তিনি পদপ্রত্যাশী সব নেতার সঙ্গে কথা বলবেন।
গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের শক্তিশালী ও অনুপ্রবেশমুক্ত নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৩২৩ জনের বায়োডাটা বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাইয়ের পর ডাকা হচ্ছে তাদের। গণভবনে ডেকে কথা বলেই ঘোষণা করা হবে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। পদপ্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন। তাদের কথাও শুনবেন।
এইউএ/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি