তীব্র আন্দোলনের বিকল্প নেই : মজিবর
খালেদা জিয়ার মুক্তি দাবির অনশনে অংশ নিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তীব্র আন্দোলন ছাড়া কোনো স্বৈরাচারী সরকারের পতন করা সম্ভব হয়নি। এই সরকারের পতনের জন্য তীব্র আন্দোলনের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো কল্যাণ হতে পারে না। তাই মানুষের কল্যাণের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমরা এই আন্দোলনের সঙ্গে আছি।’
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তীব্র আন্দোলনে জামায়াতের একাত্মতার কথা জানান তিনি।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সকাল ৯টা থেকে এ প্রতিকী অনশন চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কেএইচ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল