ভুয়া জন্মদিন পালন করলে মাঠে নামবে আ.লীগ
বাংলার মানুষ আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুয়া জন্মদিন পালন করতে দিবে না। খালেদা জিয়া যদি ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামবে বলে হুঁশিয়ারি উচ্চরণ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে এক নারী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। তারা জানে কিভাবে আন্দোলন করতে হয়। আমাদের নেত্রী যখন ডাকে তখন আমরা তার কাছে ছুটে যায়। আর খালেদা জিয়া যখন ডাকেন নেতাকর্মীরা তখন তাকে একা রেখে পালিয়ে যায়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী ও হোসনে আরা বাবলী, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. রশিদ ভুইয়া প্রমুখ।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?