রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর যুবদল।
সোমবার দুপুরে রাজধানীর ৬নং মিরপুর এলাকায় ঢাকা যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদল ঘোষিত এ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতারা এ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।
কেএইচ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি