খালেদার সঙ্গে স্বজন ও আইনজীবীদের সাক্ষাৎ
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবী ও স্বজনরা।
দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়ার স্বজনরা। তাদের মধ্যে খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, সেলিনা ইসলামের ছেলের স্ত্রী, ভাগ্নে মো. মামুন, মোহাম্মদ মাসুদ দেখা করেন। প্রায় একঘণ্টা পর তারা কারাগার থেকে বের হন।
এর আগে দুই আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়া বেলা ৩টার সময় কারাগারে গিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।
কেএইচ/জেডএ/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি