‘নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা মেনে নিন’
ফাইল ছবি
অবিলম্বে নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।
বুধবার (১ আগস্ট) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাক্তণ রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, ছাত্রসহ অন্যদের বাস-ট্রাকের চাকায় পিষে মারার ঘটনা ঠেকানোর কোনো চেষ্টাই সরকার করছে না। এ সংকটের মূলে নৌমন্ত্রী ও তথাকথিত শ্রমিক নেতার পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত ৯ দফা দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।
এইউএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি