ফখরুলের নেতৃত্বে দিয়ার বাসায় বিএনপি নেতারা
ফাইল ছবি : দিয়া খানম মিম
বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিয়ার মহাখালীর বাসায় মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলটির নেতারা যান।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
শামসুদ্দিন দিদার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী রয়েছেন।
শায়রুল কবির খান খান জানান, বিএনপির নেতারা দিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ লেগুনা চালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের
- ২ ঢাকার দুই সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী আলোচনায় আসিফ-আদীব
- ৩ সংসদ নির্বাচনে ভরাডুবি, এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবে জাপা
- ৪ বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে কমিটি গঠন