ফেসবুক ব্যবহার করেন না ফখরুল : বিএনপি
ছবি-ফাইল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার রাতে দলটির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পক্ষ থেকে গত কয়েক বছরে কয়েকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে যে, তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। কে বা কারা তার নামে কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন- যা তার অজ্ঞাত। তিনি এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছেন। এখন তিনি আবারও নিশ্চিত করেছেন যে, তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। ’
কেএইচ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি