ব্লগার হত্যার নামে সাধারণ মানুষ মারছে বিএনপি
ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিধ্বস্ত জামায়াত-বিএনপি শেষ আক্রমণ হিসেবে ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের উপর আক্রমণ করছেন। ৭১’এর মহান মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিল। শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে আগুন সন্ত্রাসে পরাজিত বেগম জিয়া, পিছু হটা জঙ্গীবাদীরা ও বিধ্বস্ত জামায়াত শেষ আক্রমণ হিসেবে নিরীহ জনগণের উপর হামলা করছে। ব্লগার হত্যার নামে কার্যত তারা ভিন্ন মত ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংশ করতে চাচ্ছে। মন্ত্রী এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতার জন্য দেশের মানুষের কাছে ব্লগার হত্যাকারীদের ধরিয়ে দেয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী অন্যসব বিষয়ের চেয়ে বাচ্চাদের শিক্ষার বিষয়ে বেশি নজর দেন। বিনা পয়সায় প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করা হচ্ছে এবং ঝরে পড়ার হার কমাতে অস্বচ্ছল শিক্ষার্থীদের দুপুরের খাবার ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, উপজেলা চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
আল-মামুন সাগর/এসএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
- ২ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগির কাউন্সিল: ফখরুল
- ৩ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৪ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা