দুদুর কাছে আটক নেতাদের খোঁজ নিলেন খালেদা
কাশিমপুর কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির নেতাকর্মীদের খবর নিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সঙ্গে সাক্ষাতের সময় তিনি নেতাদের এ খোঁজখবর নেন।
শনিবার রাতে গুলশানে কার্যালয়ে কৃষকদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে খালেদার সঙ্গে দেখা করেন দুদু। এ সময় তিনি খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি চেয়ারপারসন এ সময় দুদুর কাছ থেকে কাশিমপুর কারাগারে আটক দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দলের এ প্রতিকূল অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ