প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ করতে চায় বিএনপি
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া বুধবার (১৫ আগস্ট) কারাবন্দি দলের চেয়াপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সারাদেশে তার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া মাহফিল করবে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে আয়োজেত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসব তথ্য জানান।
তিনি বলেন, ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইবো। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আমরা আশা করছি, সমাবেশের অনুমতি পাব।
রিজভী বলেন, আগামীকাল (১৫ আগস্ট, বুধবার) আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কারাগার থেকে তার মুক্তি ও রোগমুক্তি কামনায় সারাদেশে পূর্বঘোষিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে সকাল ১১টায় আর গুলশানের অফিসে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি