বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো মিটমাট নয় : ইনু
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে বঙ্গবন্ধু হত্যার রাজনীতি বহনকারী খালেদা, বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো মিটমাট নয়। তাদের সঙ্গে সমঝোতা বা আলোচনা হতে পারে না।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, বিএনপি-জামায়াত ও খালেদা বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহন করে বলেই ওদের সঙ্গে মিটমাট, সমঝোতা বা আলোচনা হতে পারে না। নির্বাচন বা গণতন্ত্রের উছিলায় এ অপশক্তিকে হালাল করা যায় না। সমাজ, রাজনীতি, ক্ষমতা থেকে তাদের নির্বাসনে পাঠাতে হবে।
পঁচাত্তরের পর থেকে বিএনপি-জামায়াত চক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও খুনের অপরাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে উল্লাস, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে, এদের ক্ষমা নেই।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শাহ জিকরুল আহমেদ, নুরুল আখতার, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবয়াদুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এইউএ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি