চীনা রাষ্ট্রদূতের বাসায় মির্জা ফখরুল
ফাইল ছবি
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সূত্র জানিয়েছে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবীর খান কিছুই জানেন না বলে জাগো নিউজকে জানান।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতারা যে বৈঠক করেন তাতে চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন না। দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, সুইজ্যারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছাড়া অন্যান্য দেশের কোনো রাষ্ট্রদূত পদমর্যাদার কেউ উপস্থিত ছিলেন না বলে সূত্রে জানা যায়।
কেএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি