স্থানীয় সরকারের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী যারা
আসন্ন স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজিজুল হক ও সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে জাকারিয়া আহমদকে মনোনীত করেছে আওয়ামী লীগ।
আরও জানানো হয়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মো. তোফাজ্জল হোসেন, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মমিনুল ইসলাম, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. গোলাম মোস্তফা, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আম্বিয়া খাতুন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আব্দুল মোকতাদীর বকুল, যশোরের মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মাযাহারুল আনোয়ার।
এছাড়া ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. মর্তুজা আলী, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আরিফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
এইউএ/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি