আ.লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শনিবার
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ওবায়দুল কাদের।
এফএইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি