রাজধানীতে চলছে বিএনপির প্রতীকী অনশন
দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে প্রতীকী অনশন করেছে বিএনপি। বুধবার সকাল ১০টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় এ কর্মসূচি শুরু হয়।
এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার, লেবার পার্টির একাংশের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন।
কেএইচ/এমএমজেড/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী