২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় : নাসিম
২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার টঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার পথে এক পথ সভায় এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, আগামী নির্বাচন ২০১৯ সালেই হবে এবং ওই নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনি যত চেষ্টাই করেন বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচন হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতেৃত্বে। এর মধ্যে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসান বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য মাঈনউদ্দিন খান বাদল এমপি, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নরুল আম্বিয়া এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকেডি/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম