আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা সন্ধ্যায়
ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
দলটির উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এইউএ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি