দুই দিনের সমাবেশ ও স্মারকলিপির ঘোষণা বিএনপির
সাতটি দাবি আর ১২ দফা ঘোষণা দিয়ে দাবি পূরণের জন্য দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩ অক্টোবর জেলা পর্যায়ে সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি এবং ৪ অক্টোবর মহানগর পর্যায়ে সমাবেশ এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান।
কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করা হবে।
কেএইচ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী