মানুষ লাঙ্গলে ভোট দেয়ার অপেক্ষায় : এরশাদ
ফাইল ছবি
সকল ষড়যন্ত্র মেকাবিলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের সাথে এক সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে। আর এ কারণে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে সভায় মজলিসের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা উপস্থিত ছিলেন।
এইউএ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি