খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে স্বজনরা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের ছয় সদস্য কারাগারে প্রবেশ করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।
পরিবারের ছয় সদস্য হলেন- খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দর, মরহুম সাইদ ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নি শাহিনা খান জামান, খালেদা জিয়ার ভাতিজা অভিক ইস্কান্দর ও ভাগ্নে ডা. মামুন।
উল্লেখ্য, দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায়ের পর থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই প্রধানমন্ত্রী।
কেএইচ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি