চলতি মাসের তৃতীয় সপ্তাহে সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে যুক্তফ্রন্ট
ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ফাইল ছবি
চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তফ্রন্ট।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গুলশানে মেজর (অব.) মান্নানের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, আমরা যুক্তফ্রন্টের নেতারা বসেছিলাম। এটা নরমাল মিটিং। কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের জোটের কার্যক্রম আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় যুক্তফ্রন্টের গত ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদ জানান বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, সেখানে সমাবেশ করতে সরকার অনুমতি দেয়নি। প্রতিবাদ করেছি। আবারও প্রতিবাদ করছি। আগামী ৫ অক্টোবর সিলেটে যুক্তফ্রন্টের সমাবেশ করার কথা আছে। যদিও এখনও প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, এখন পারমিশন পাইনি। আশাকরি পাব। কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছি।
বিএনপির সঙ্গে আলোচনা কত দূর? এমন প্রশ্নে বি চৌধুরী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করবেন মাহমুদুর রহমান মান্না। তাকে ক্ষমতায়িত করা হয়েছে। তিনিই বিএনপির সঙ্গে আলোচনা সমন্বয় করবেন।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অদ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
এইউএ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি