জন্মদিন পালন করবেন খালেদা জিয়া
নানা সমালোচনার পর শনিবার জন্মদিন পালন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার এই দিনে নানা মহলের সমালোচনার মধ্যে খালেদা জিয়া কেক কেটে নিজের জন্মদিন পালন করবেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসবেন খালেদা জিয়া। এর পর রাতে তিনি দলের পক্ষ থেকে আনা ৭০ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন উদযাপন করবেন।
এদিকে, খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের জন্য জাতীয়তাবাদী ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুতি নিয়েছে। তারা ঢাকার প্রসিদ্ধ কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সুইস’, ‘কুপারস’ ও ‘মি. বেকার’ থেকে ৭০ পাউন্ড ওজনের আলাদা আলাদা কেকের অর্ডার দিয়েছে।
বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে তার জন্মদিন ও সাল নিয়ে নানা বিতর্ক রয়েছে।
এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি