‘জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার’
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও তৃণমূল জনগণের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (১২ অক্টোবর) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে সরকারের উন্নয়ন বিষয়ক ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বিশ্ব ব্যাংকের মানবসম্পদ সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বর্তমান সরকারের উন্নয়ন বিশ্বে রোল মডেল।
শিল্পপতি মারুফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজসেবক এ কে এম মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, রাজনীতিবিদ সরদার মুজিবুর রহমান এবং ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের লেখক শামীম আহমেদ প্রমুখ।
এইচএস/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি