বিএনপি নেতা তরিকুল গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে রয়েছেন।
তিনি জানান, তার বাবার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ (শনিবার) তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলেও জানা গেছে।
এমইউ/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি