বৃহস্পতিবার সাভারে আওয়ামী লীগের গণসংযোগ
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার বাসস্ট্যান্ড ও দুপুর ১২টায় আশুলিয়ার ডেন্ডাবর আমার স্কুল প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এফএইচএস/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি