সকালে ড. কামালের বাসায় যাচ্ছে আওয়ামী লীগের চিঠি
সংলাপের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের দেয়া চিঠির জবাব দেবে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় আওয়ামী লীগের চিঠি নিয়ে যাবেন দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আওয়ামী লীগের চিঠি নিয়ে আগামীকাল সকালে ড. কামালের বাসায় যাব।
এর আগে, গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ চিঠি পৌঁছে দেন।
চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য এস এম কামাল হোসেন।
এইউএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা