প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন বি. চৌধুরী
বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র।
মঙ্গলবার রাতে বি. চৌধুরীর বারিধারার বাসভবনে এ আমন্ত্রণপত্র নিয়ে যাওয়া হচ্ছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এ আমন্ত্রণপত্র নিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
জানা গেছে, আগামী ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইউএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি