সংলাপে ষড়যন্ত্রের গন্ধ পেলে ভিন্ন কৌশল : মওদুদ
ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘একদিকে সংলাপ, একদিকে ব্যাপকভাবে গ্রেফতার। অপরদিকে খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে ১০ বছর বৃদ্ধি। এগুলো খুব ভালো আলামত বলে মনে হচ্ছে না।’
তিনি বলেন, 'আলামত যেহেতু ভালো মনে হচ্ছে না, সেহেতু সংলাপে কোনো ষড়যন্ত্রের গন্ধ পেলে আমরা ভিন্ন কৌশল নেব।'
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, 'ভেবেছিলাম বেগম খালেদা জিয়া খালাস পাবেন। কিন্তু ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে পাঁচ বছরের সাজা ১০ বছর করা হয়েছে।'
তিনি বলেন, 'আমরা এটা মানি না। আমাদের এ আন্দোলন চলবে। আজকে জাতি ঐক্যবদ্ধ, দেশের মানুষ একতাবদ্ধ হয়েছে। এ ঐক্যকে আরও মজবুত করতে হবে।’
কেএইচ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি