৭ দফার আন্দোলন অব্যাহত থাকবে : রব
জাতীয় ঐক্যফ্রন্টের ঘোসিত ৭ দফার আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রব বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার ব্যাপার সরকারের। যে কর্মসূচি আমরা দিয়েছি এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রব বলেন, একদিনে সব পাওয়া যায় না।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংলাপ করেন নেতারা।
এইউএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি