আমার ধারণা তারা নির্বাচনে অংশগ্রহণ করবে
আমার ধারণা তারা (যুক্তফ্রন্ট) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংলাপ হয়। পরে তোফায়েল বলেন, ভালো আলোচনা হয়েছে। আমার ধারণা তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা হয়েছে। তারা বলেছে, এই সরকার থাকলেও নিষ্ক্রিয় থাকতে হবে।
আমরা বলেছি, সংসদ শেষ হওয়ার পর থেকে এই সরকার নিস্ক্রিয়। সরকার মেজর কোনো ডিসিশন নেবে না। নির্বাচনী এলাকায় তারা (সরকার) কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না।
কেএইচ/এইউএ/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি