বৈঠকে ঐক্যফ্রন্ট
রাজধানীর মতিঝিলে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্র জানায়, মওদুদ ছাড়াও বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মোস্তফা মোহাসীন মন্টু, সুব্রত চৌধুরী উপস্থিত রয়েছেন। আজকের বৈঠকে গুরুত্ব পাচ্ছে মঙ্গলবারের জনসভা এবং বুধবারের সংলাপের বিষয়।
জাতীয় নির্বাচনের তফসিল সম্পর্কিত ব্যাপারে আলোচনা করতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে যারা নির্বাচন কমিশনে গিয়েছেন তারা ফিরে এ বৈঠকে যোগ দেবেন বলে সূত্রটি জানিয়েছে। ওই প্রতিনিধি দলে আছেন ঐক্যফ্রন্টের আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু।
কেএইচ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি