সমাবেশ শেষে বৈঠকে ঐক্যফ্রন্ট
ফাইল ছবি
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষ করে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপের বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সূত্র জানিয়েছে। এছাড়া এ বৈঠক থেকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের তালিকা চূড়ান্ত করা হবে।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।
এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী সমাবেশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।
কেএইচ/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি